ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

সিটি ব্যাংক সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৬ কোটি ৩৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৪৭৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির  ২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ২২ কোটি ৫৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৮ কোটি ৫২ লাখ, মালেক স্পিনিং ১৮ কোটি ৩৯ লাখ, যমুনা ব্যাংক ১৬ কোটি ৮৩ লাখ, মাগুরা মাল্টিপ্লেক্স ১৩ কোটি, ডমিনেজ স্টিল ১২ কোটি ৩৪ লাখ ও সিভিও পেট্রো কেমিক্যাল ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ