ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে লেনদেনে আধিপত্য ওরিয়ন ইনফিউশনের

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আধিপত্য করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে  ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫০ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ২.২৬ শতাংশ, মালেক স্পিনিং ২.০৯ শতাংশ, রহিমা ফুডের ১.৮১ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৮১ শতাংশ, সী পার্ল বীচের ১.৬০ শতাংশ, খান ব্রদার্সের ১.৬০ শতাংশ ও সোনালী পেপারের ১.৫২ শতাংশ লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন