ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন

ওরিয়ন ইনফিউশন সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ৩৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৪৯৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির ৩৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০ কোটি ৬৬ লাখ, রহিমা ফুড ১৪ কোটি ৪৫ লাখ, সী পার্ল বীচ ১১ কোটি ৯০ লাখ, বিডি মনোস্পুল ১১ কোটি ৭২ লাখ, যমুনা ব্যাংকের ১০ কোটি ৯৩ লাখ, ডমিনেজ স্টিলের ১০ কোটি ২২ লাখ ও মাগুরা মাল্টিপ্লেক্স ৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন