ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

লেনদেনে সেরা ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ৫৪ কোটি ৬০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯৬৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির  ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ১৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৬ কোটি ৫২ লাখ, রহিমা ফুড ১৫ কোটি ৬৭ লাখ, সিটি ব্যাংক ১২ কোটি ৯৫ লাখ, সী পার্ল বীচ ১২ কোটি ৫০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১১ কোটি ৯১ লাখ, সোনালী আঁশ ১১ কোটি ৩৮ লাখ ও মালেক স্পিনিংয়ের ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন