ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

রহিমা ফুডের কাজুবাদাম প্রসেসিং প্লান্টের উৎপাদন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির কাজুবাদাম প্রসেসিং প্লান্টের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল ১২ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পরবর্তী ঘোষণা না দেওয়া পরযন্ত কাজুবাদাম প্রসেসিং প্লান্টের  উৎপাদন বন্ধ থাকবে।

এর আগে গত ২ জুলাই রহিমা ফুড ডিএসইর মাধ্যমে জানায়, তাদের নারিকেল তেল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এ ক্যাটাগরির রহিমা ফুড ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আজ এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ