ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটি লোকসান করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল  ৮১ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১০ টাকা ০৩ পয়সা , যা আগের বছর ৮ টাকা ৬০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২৯ টাকা ২৭ পয়সা।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ