ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৭৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ১৪ কোটি ১৭ লাখ, মালেক স্পিনিংয়ের ১৩ কোটি ৬ লাখ, হাক্কানি পাল্পের ১১ কোটি ৪৩ লাখ, সিটি ব্যাংকের ১১ কোটি ২৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ কোটি ৩ লাখ, সোনালী পেপারের ১০ কোটি ৬৭ লাখ ও বীচ হ্যাচারির ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















