ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ধারাবাহিক দরপতন পুঁজিবাজারে

টানা ৬ষ্ঠ দিনের মতো মঙ্গলবারও মূল্য সূচকরে পতনে  লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২২ কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৫ কোটি ৬৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে  ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ