ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন

এপেক্স ট্যানারি সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১০ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এপেক্স ট্যানারি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যাইল ক্রাফটের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।

আর  আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭  টাকা  ৩০ পয়সা  বা ৯.৯৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রহিম টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭০ শতাংশ,অ্যারামিটের ৭.৯৮ শতাংশ, বিডি অটোকার্সের ৫.৬৬ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.২৯ শতাংশ,এপেক্স ফুটওয়্যারের ৫.২৯ শতাংশ ও তমিজ উদ্দিন টেক্সটাইলের ৫.২৭ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন