ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

 ওয়ান ব্যাংকের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেডেআয় করেছিল ২৪ পয়সা। আগের বছর একই সময়  ৭৪ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ১২  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২  টাকা ৯৯ পয়সা।

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ