ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার

আগামী ৫ আগস্ট, মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গত ২ জুলাই ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যূথান দিবস’ ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয় প্রতি বছর ৫ আগস্ট  ‘জুলাই গণঅভ্যূথান দিবস’ পালন করা হবে। দিনটি সরকারি ছুটি থাকবে।

সরকারি ছুটি থাকায় আগামী ৫ আগস্ট দুই পুঁজিবাজারে কোন লেনদেন হবে না। আগামী ৬ আগস্ট বুধবার থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ