পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ৭ জানুয়ারী, বৃহষ্পতিবার।
সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এর আগে কোম্পানিটি গত ৫ জানুয়ারী থেকে স্পট মার্কেটে এবং ব্লক মার্কেটে লেনদেন শুরু করেছে। স্পট মার্কেট কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির লেনদেন।



















