ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:০০ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান ব্রাক ব্যাংকের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে  সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের  ২.৬৯ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২১ কোটি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৮ কোটি ২০ লাখ, স্কয়ার ফার্মা ১৪ কোটি ১৩ লাখ, বেক্সিমকো ফার্মা ১৩ কোটি ২৪ লাখ, ওরিয়ন ইনফিউশন ১২ কোটি ৯৯ লাখ, সী পার্ল বীচ ১২ কোটি ৪৭ লাখ, ওরিয়ন ইনফিউশন ১২ কোটি ৯৯ লাখ, সী পার্ল বীচ ১২ কোটি ৪৭ লাখ ও লাফার্জহোলসিম ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ