ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশে পড়বে না : স্বাস্থ্য সচিব

করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আব্দুল মান্নান। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের যে করোনার ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার দুপুরে করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বৈঠক শেষে সচিব এ কথা জানান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘আমি এইমাত্র ভারতের ডেপুটি হাইকমিশনারের সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন, এটা ভারতের কমার্শিয়াল অ্যাক্টিভিটিজের ওপর নিষেধাজ্ঞা। আমাদের বেলায় না। কারণ আমাদের সাথে চুক্তি হয়েছে সরকার টু সরকার। যখন আমরা চুক্তি করি ভারতীয় হাইকমিশনার নিজে উপস্থিত ছিলেন। আমাদেরটা হলো জি টু জি। আর যেটায় নিষেধাজ্ঞা দিয়েছে তাহলো তাদের ইন্টারনাল কমার্শিয়াল। এটি এখন ভারতীয় হাইকমিশন থেকে ক্লিয়ার করা হয়েছে।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্য কর্মকরতারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ