ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এদিন কোম্পানিটির ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
ইস্টার্ণ লুব্রিকেন্টস ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এম.এল ডাইং ২ কোটি ২ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৭৪ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইল ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















