ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৯ কোটি ৩১ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















