ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ন্যাশনাল টিউবস ৫৩  লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ৫১ লাখ, আইএফআইসি ব্যাংকের ২৭ লাখ ও ইসলামী ব্যাংকের ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন