ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

স্ত্রীকে শেয়ার উপহার দেবে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের উদ্যোক্তা মো. আব্দুল ওয়াহেদ স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আব্দুল ওয়াহেদ তাঁর স্ত্রী জাহেদা ওয়াহেদ খানকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ২৬২টি শেয়ার হস্তান্তর করবেন।

এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সিস্টেমের বাইরে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে উপহার দিতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন