ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নতুন নামে লেনদেন করবে এসিআই ফরমুলেশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশনস লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে এসিআই ফরমুলেশনস লিমিটেড এর পরিবর্তে এসিআই ফরমুলেশনস পিএলসি করা হয়েছে।

মঙ্গলবার ৮ জুলাই থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন