ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিম ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ন্যাশনাল ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ কোটি ৩৪ লাখ, ব্রাক ব্যাংকের ৫ কোটি, ন্যাশনাল টিউবসের ৩ কোটি ৩৯ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৮৬ লাখ, এবি ব্যাংকের ২ কোটি ৫৬ লাখ, রেনাটার ২ কোটি ৪৪ লাখ ও আল-হাজ্ব টেক্সটাইলের ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন