ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বার্জার পেইন্টসসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৩টি বা ২৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.৩৪ শতাংশ কমে ১ হাজার ৫৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ হাজার ৭৩৬ টাকা ৬০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯.২৩ শতাংশ দর কমে সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ৫০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ৮.৭৩ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুডের ৭.৯৩ শতাংশ,  চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৬ শতাংশ, সমতা লেদারের ৫.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.০৭ শতাংশ,  দুলামিয়া কটনের ৪.৮৭ শতাংশ, ইস্টার্ণ কেবলসের ৪.১৮ শতাংশ ও মুন্নু অ্যাগ্রোর ৪.১৮ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ