ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নরসিংদীতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অপর একজন।

শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম নোয়াব আলী এবং বাড়ি গাজীপুর বলে জানা যায়।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আল-মোবারাকা (ঢাকা মেট্রো-ব-১৫৭২৩৫) এবং ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-৩১৭৮৭২) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয় এবং আহত হয় একজন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ