ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল ব্যাংক ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এবি ব্যাংক ২ কোটি ৫৬ লাখ, রেনাটা ২ কোটি ৪৪ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৪৫ লাখ,  আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৪৪ লাখ, পাইওনিয়ার ইন্স্যরেন্স ১ কোটি ৬ লাখ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন