ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের দুই ঘণ্টা ১৫ মিনিটে ডিএসইতে ২৩৬টি কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ১২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, সোমবার লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৩৬টির, দর কমেছে  ৬২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ