সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৬ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। অন্যদিকে দর কমেছে ৫ খাতে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য খাতে। এই খাতে ৪.১৪ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৩ দশমিক ৯৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে ৩.১৬ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে, সাধারণ বীমা খাতে ৩.০৮ শতাংশ, টেলিকমিইনিকেশন খাতে ২.৩৬ শতাংশ, আইটি খাতে ১.৪৭ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৯৫ শতাংশ, সিরামিক দশমিক ৯৪ শতাংশ, প্রকৌশল খাতের দশমিক ৯৩ শতাংশ, বিবিধ খাতের দশমিক ৯০ পয়সা, বস্ত্র খাতের দশমিক ৫৮ শতাংশ, ফার্মা অ্যান্ড কেমিক্যলসের ৫৮ শতাংশ, কাগজ খাতের দশমিক ৫১ শতাংশ, ব্যাংক খাতের দশমিক ৪৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৩১ শতাংশ ও জীবন বীমা খাতে দশমিক ০২ শতাংশ দর বেড়েছে।



















