ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহতের নাম কামরুল ইসলাম (৩২)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, গুলশানে ট্রাক মোটর সাইকেল কে ধাক্কা দিলে ছিটকে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এসআই কামরুল গুলশান থানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে করে বুধবার বিকেলেও তিনি থানায় কাজ করেছেন।

একপর্যায়ে কাজ শেষে তিনি থানা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ আগে জানতে পারি কামরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ