ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

লেনদেনে সেরা লাভেলো আইসক্রিম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির আজ ২০ কোটি ৫৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ১৯৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অগ্নি সিস্টেমস ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ার ৮ কোটি ২০ লাখ, ব্রাক ব্যাংক ৭ কোটি ৬০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মা ৬ কোটি ৮৩ লাখ, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ৬ কোটি ৩১ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ৬ কোটি ১১ লাখ ও সিলকো ফার্মা ৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ