ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৭ জুন)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা  বা ৮ দশমিক ৬২ শতাংশ।

আর ২০ টাকা ৪০ পয়সা  বা ৬.৮৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিলকো ফার্মা ৫.৫১ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ৩.৮২ শতাংশ, এনআরবি ব্যাংক ৩.০৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩.০৬ শতাংশ, সিলভা ফার্মা ৩.০৬ শতাংশ ও  কে অ্যান্ড কিউ ২.৯৬ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ