ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

৩১৫ কোম্পানির দর বৃদ্ধি,লেনদেন ছাড়াল ৪০০ কোটির ঘর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি বা ৭৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে।  এদিন ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। আর ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০০ কোটির ঘর অতিক্রম করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ২ লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১  হাজার ৭৮৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৫টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট  বেড়েছে। এদিন সিএসইতে  ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ