ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২:০৪ অপরাহ্ন

৩ জানুয়ারী কেয়া কসমেটিকসের লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে আগামী ৩ জানুয়ারী।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে স্পট মার্কেট এবং ব্লক মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ ৩০ ডিসেম্বর।

স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারী, রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ