ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে সিএনজি-ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে

ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে ঈদের দিনসহ আগে-পরে মোট ১৩ দিন সারাদেশের ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক অফিস আদেশে জানিয়েছে, ঈদের আগের সাত দিন, ঈদের দিন এবং পরের পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সড়কে চলাচলকারী যানবাহন তেলের সংকটে না পড়ে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ঘরমুখো মানুষের ভোগান্তি কমাবে এবং যাত্রা আরও নির্বিঘ্ন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ