ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিও হিসাবের ফি ১৫০ টাকা নির্ধারেণের সিদ্ধান্ত

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও সহজ করতে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে মাত্র ১৫০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৫৬তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে আনার বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তও হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ