ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১:৪০ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০% লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২৩.৪৫ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯২.৬৩ টাকা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৮.৪৫ টাকা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২০ জানুয়ারি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ