ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

 যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ২ টাকা ০৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড নগদ অর্থের প্রবাহ ছিল ৩৫ টাকা ৪৭ পয়সা , যা আগের বছর   ২৮ টাকা ৮৭ পয়সা ছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা  ৪৮ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন