ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আজ কোম্পানিটির আজ সারা দিনে ১১ হাজার ৭৪৬ বারে ২ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ১২৬ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার ২য় স্থানে থাকা ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংকের সর্বমোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার সর্বমোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৬ লাখ টাকার।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে – লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, সাইনপুকুর সিরামিক ও ওয়ালটন লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ