ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে এনভয় টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০  পয়সা বা ৪.৭২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৯ বারে ৪০ হাজার ২৫২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য  ৯  লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৪.৩৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ  ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

পাওয়ার গ্রীড লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.৯৭ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, পিপলস ইন্স্যুরেন্স, এমআই সিমেন্ট, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স ও নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ