ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

আরএকে সিরামিকসের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি এ থেকে ’জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আজ (৫ মে) থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিতরণ না করায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের প্রথম দিন থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন