কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. বসিল আল সাবাহ বলেন, আমরা করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করেছি। সৃষ্টিকর্তা আমাদের যেন এই ভ্যাকসিনের মাধ্যমে সবাইকে নিরাপদ রাখেন। আমরা করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করেছি। সৃষ্টিকর্তা আমাদের যেন এই ভ্যাকসিনের মাধ্যমে সবাইকে নিরাপদ রাখেন।
দেশটির জাতীয় দৈনিক আল রাই ও আল কাবাসসহ সব স্থানীয় গণমাধ্যম ফাইজারের টিকাদান কর্মসূচি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

কুয়েতে প্রথম ধাপে চার ভাগে দেয়া হবে টিকা। চিকিৎসা পেশাদারদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপর যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।
এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে। ইতোমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


















