ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এদিন কোম্পানিটির ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড যার মোট ৬৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লংকাবাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, ফরচুন, বিডি ফাইন্যান্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ