ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন

এডিএন টেলিকম লিমিটেড -এর ৭ম ইজিম ও ১৭তম এজিএম অনুষ্ঠিত

তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড (ADN Telecom Ltd.)- এর ৭ম ইজিএম ও ১৭তম এজিএম গত বৃহস্পতিবার, ২৪শে ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য যে, শেয়ারমার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর এটিই এডিএন টেলিকম-এর প্রথম ইজিএম ও এজিএম, যেখানে পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডারগণ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন।

এডিএন টেলিকম লিমিটেড এর চেয়ারম্যান আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, কোম্পানি সচিব মো. মনির হোসেন। সভায় আইপিও ফান্ড ইউটিলাইজেশন এর সময়বর্ধন, বিগত অর্থ বছরে কোম্পানির আয় ব্যায়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত আলোচনা ছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১৫% ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করা হয়।

উক্ত সভায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল, নিয়াজ আহমেদ, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুল ও জনাব খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন, বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব জহির আহমেদ সহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ আবদুল আলীম উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ