ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দেশ জেনারেল ইন্স্যুরেন্সসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৬ এপ্রিল)  লেনদেনে অংশ নেওয়া ১২০টি বা ৩০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা  ৭০ পয়সা  বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায়  ১২ টাকা ১০ পয়সা বা  ৯.৯৯ শতাংশ।

আর  ৩ টাকা ৪০ পয়সা  বা ৯.৯৪  শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে  শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৪৭ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ৬.২১ শতাংশ,বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫ শতাংশ, ডরিন পাওয়ারের ৪.৫৪ শতাংশ, এস্কয়ার নিটের ৩.৮০ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩.৫৯ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন