শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ১ টাকা ২৫ পয়সা লোকসান করেছিল।



















