ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই বেক্সিমকোর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি বেক্সিমকোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৩০ পয়সা। ২১ ডিসেম্বর তা ৩৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৭০ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ