সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ রবিবার রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি।
রাশিয়া সফর শেষে সেনাপ্রধান ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন সেনাপ্রধান।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ১২ এপ্রিল দেশে ফিরবেন।



















