ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২১টি বা ৫৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ৫০০ কোটির ঘর অতিক্রম করেছে।
সোমবার ডিএসইতে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৬ কোটি ৮১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২২১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















