ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন

ইপিএস সংশোধন করেছে বাংলাদেশ সামেরিন ক্যাবল

পুঁজিবাজারে তালিকাভুক্ত  বাংলদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংশোধনের পর বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি বেসিক আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা।এর আগে কোম্পানিটি ২ টাকা ৮৩ পয়সা ইপিএস প্রকাশ করেছিল।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৪২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক

সংশোধনের পর বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি বেসিক আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩২ পয়সা।আগে কোম্পানিটি ২ টাকা ৪৬ পয়সা আয় দেখিয়েছিল।

সংশোধনের পর বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৪)কোম্পানিটির শেয়ার প্রতি বেসিক আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৩ পয়সা।আগে কোম্পানিটি ৫ টাকা ১৯ পয়সা আয় দেখিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন