ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

১৮২ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ টাকার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১  হাজার ৮৯৪ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১১ কোটি ৯২ লাখ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন