ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
জানা গেছে, ওরিয়ন গ্রুপের ২৯টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের অপর দুটি হিসাবে থাকা ৬ হাজার ৫৭৫ ডলারও অবরুদ্ধ করা হয়েছে।
আদালতে এসব সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক রাশেদুল ইসলাম।



















