পুঁজিবাজারে তালিকাভুক্ত এমিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের মেয়াদ শেষ হবে আগামী ১০ মার্চ। একারণে ফান্ডটির ইউনিট আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফান্ডটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৯ মার্চ,রবিবার। আর ১০ মার্চ ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন থেকে ফান্ডটির মেয়াদ শেষ হয়ে যাবে।
জানা গেছে, যাদের কাছে ফান্ডটির ইউনিট আছে, তারা মুনাফা উত্তোলনের মাধমে ১০ তারিখে তাদের ব্যাবসা বন্ধ করে দেবে।



















