ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২২৭ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় অংশ নেওয়া ২২৭ কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১২  পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২২৭টির, দর কমেছে  ৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন